Latest Information ➤
WELCOME TO OUR OFFICIAL WEBPAGE

Welcome To FUTURE GENERATION ACADEMY

বিদ্যালয়ের সুবিধাসমূহ:-

*   বাংলা মাধ্যম (মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রতিষ্ঠানের নিজস্ব পাঠ্যক্রমের সমন্বয়ে সমৃদ্ধ) ।

*   আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে গঠিত সহজ ও সাবলীল পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষাদান।

*   বিষয়ভিত্তিক সনদপ্রাপ্ত ও প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা।

*   ইংরেজি, হিন্দি, আরবি ও উর্দু ভাষা শেখা, পড়া ও লেখার জন্য বিশেষ ব্যবস্থা।

*   আধুনিক ও সুসজ্জিত বিজ্ঞানাগার,  গ্রন্থাগার এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।

*   টিউটোরিয়াল ও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা।

*   দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পদ্ধতির প্রয়োগ।

*   অভাবী ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ও বৃত্তির ব্যবস্থা।

*   অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এলাকাভিত্তিক যাতায়াত ব্যবস্থা।

*   পুরো ক্যাম্পাস সিসিটিভি (CCTV) ক্যামেরার নিয়ন্ত্রণে।

*   বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা।

*   শিক্ষার্থীদের জন্য খেলার মাঠের ব্যবস্থা।

*   শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের নিজস্ব মসজিদ (ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ব্যবস্থাপনাসহ) ।

*   আবাসিক শাখায়  মনোরম পরিবেশ, উন্নত আবাসন ও খাবার ব্যবস্থা, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা এবং জরুরি প্রয়োজনে শীতাতপ নিয়ন্ত্রণের (AC) ব্যবস্থা রয়েছে।

*   ফিউচার জেনারেশন অ্যাকাডেমি’র 'ডে-কেয়ার' বিভাগ শিক্ষার্থীদের অসাধারণ অগ্রগতি নিশ্চিত করে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলছে।

* ছাত্রীদের জন্য বিশেষ সুবিধাসমূহ, যেমন—লকার সুবিধা, ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও ন্যাপকিন অপসারণ ব্যবস্থা (ইনসিনারেটর) এবং স্যানিটাইজার সুবিধা।

View Details

Headmaster's Desk

Rabiul Hussain

Headmaster

Our dedicated faculty and staff are here to guide and inspire our students, equipping them with the tools to excel in the classroom and beyond. We celebrate diversity and inclusivity, for it is through these differences that we truly learn and grow.


Director's vision

MAINAK RAHAMAN

DIRECTOR


আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

বিসমিল্লাহির রহমানির রহিম

    শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর বিদ্যালয় হলো সেই মেরুদণ্ড গড়ার পবিত্র কারিগর। শিক্ষা মানুষের ভেতরের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। আর সেই শিক্ষা যদি হয় দ্বীনি নৈতিকতা ও আধুনিক বিজ্ঞানের সমন্বয়, তবেই তা একজন শিক্ষার্থীকে ইহকাল ও পরকালে সফল করে তোলে। এই মহান আদর্শকে ধারণ করেই “ফিউচার জেনারেশন অ্যাকাডেমি” তার পথচলা অব্যাহত রেখেছে। বাংলা মাধ্যমে সুপ্রিমেসি অর্জনের পাশাপাশি ইসলামিক অনুশাসন ও পরিকাঠামোয় শিক্ষার্থীদের গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে তাদের যুগের উপযোগী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই “ফিউচার জেনারেশন অ্যাকাডেমি”-এর মূল ব্রত। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমরা এই দ্বীনি আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটি দক্ষ ও দূরদর্শী ম্যানেজিং কমিটির মূল দায়িত্ব হিসাবে বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে যুগোপযোগী ও মানসম্মত রাখার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুই মহান আল্লাহ তাআলার এক একটি পবিত্র আমানত। তাদের সুপ্ত মেধা ও সৃজনশীলতার বিকাশের জন্য প্রয়োজন একটি সম্পূর্ণ নিরাপদ, কলুষমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ। আমাদের বিদ্যালয়ে বাংলা পাঠ্যক্রমের পাশাপাশি কুরআন-সুন্নাহর আলো, দৈনন্দিন দোয়া-মাসনুন এবং ইসলামিক শিষ্টাচার (আদব-আখলাক) অত্যন্ত যত্ন সহকারে শেখানো হয়। অভিজ্ঞ ও আদর্শ শিক্ষক শিক্ষিকামণ্ডলীর তত্ত্বাবধানে আমাদের শিক্ষার্থীরা জাগতিক শিক্ষার পাশাপাশি আত্মিক পরিশুদ্ধিও লাভ করছে। একটি আদর্শ ও প্রগতিশীল সমাজ গঠনে প্রয়োজন যেমন আধুনিক জ্ঞান, তেমনই প্রয়োজন মজবুত নৈতিক চরিত্র। আমরা আমাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে বদ্ধপরিকর, যাতে তারা আধুনিক যুগের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের যোগ্য নাগরিক হওয়ার পাশাপাশি একজন প্রকৃত মুমিন হিসেবে সমাজকে আলোকিত করতে পারে। বিদ্যালয়ের এই সুন্দর দ্বীনি পরিবেশ ধরে রাখতে এবং শিক্ষার মানোন্নয়নে সম্মানিত অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা ও দুআ আমাদের পথচলার সবচেয়ে বড় শক্তি। বিদ্যালয়ের এই অগ্রযাত্রায় সম্মানিত অভিভাবকবৃন্দের আস্থা ও গঠনমূলক পরামর্শ আমাদের সবসময় অনুপ্রাণিত করে। স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক সমাজ, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং ম্যানেজিং কমিটির এই পঞ্চমুখী সমন্বয়ে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে এবং বিশ্বমঞ্চে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। আসুন, আমরা আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ এবং আখিরাতের কামিয়াবির জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই। এবং আমরা সবাই মিলে আমাদের প্রিয় সন্তানদের জন্য একটি নিরাপদ, সুন্দর এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলি।

মহান আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।

                                                                   ময়নাক রহমান( ডিরেক্টর )                                   

                                                               ফিউচার জেনারেশন অ্যাকাডেমি

                                                                                                                  


Digital Notice Board

Our Event Video

Our Excursion Video

Government Projects

0

Staff

0

Class Types

0

Class Rooms

0

Students